ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সফটওয়্যার

পুরো এজেন্সির কাজ,
এক জায়গায়।

ইনকোয়ারি, কোটেশন, বুকিং, যাত্রীর তথ্য, ভিসা ফাইল, সাপ্লায়ারের বিল, ভাউচার আর হিসাব। সব এক সফটওয়্যারে। আপনি কাজ করবেন, হিসাব নিজে থেকেই লেখা হয়ে যাবে। আলাদা করে খাতা মেলানোর দরকার নেই।

১৪ ধরনের সার্ভিস হিসাব নিজে থেকেই হয় একাধিক ব্রাঞ্চ ও কারেন্সি মোবাইল-ল্যাপটপ সবখানে চলে
যাদের জন্য এয়ার টিকিটিং এজেন্সি হজ ও উমরাহ এজেন্সি ভিসা প্রসেসিং সেন্টার ট্যুর অপারেটর কর্পোরেট ট্রাভেল ডেস্ক একাধিক ব্রাঞ্চের এজেন্সি
১৪ ধরনের সার্ভিস

আপনি যা যা বিক্রি করেন, সবই আছে।

এয়ার টিকিট থেকে হজ-উমরাহ প্যাকেজ। প্রতিটা সার্ভিসের জন্য আলাদা ফর্ম। টিকিটে PNR, হোটেলে কত রাত, ভিসায় এম্বাসির স্ট্যাটাস। যেটা যেখানে দরকার, ঠিক সেটাই।

এয়ার টিকিটPNR, টিকিট নম্বর, এয়ারলাইন, ফ্লাইট, ক্লাস, ব্যাগেজ, ওয়ানওয়ে/রিটার্ন
ভিসাদেশ, ভিসার ধরন, এন্ট্রি, অ্যাপ্লিকেশন নম্বর, এম্বাসির স্ট্যাটাস
হোটেলচেক-ইন, চেক-আউট, কত রাত, রুম, কতজন, মিল প্ল্যান
ট্যুর প্যাকেজটিকিট + হোটেল + ট্রান্সফার মিলিয়ে প্যাকেজের দাম
হজগ্রুপ আর হাজিদের জন্য, প্যাকেজের সব অংশসহ
উমরাহনিজের ভাউচার আর চেকলিস্টসহ প্যাকেজ
ট্রাভেল ইনস্যুরেন্সপলিসি নম্বর, কভারেজ, মেয়াদ
এয়ারপোর্ট ট্রান্সফারপিক-আপ, ড্রপ, গাড়ি, অপারেটর
গাড়ি ভাড়াপিক-আপ আর ফেরতের তারিখ, গাড়ির ধরন
ক্রুজকেবিন, রুট, যাত্রার তারিখ
ট্রেন টিকিটঅপারেটর, যাত্রার তারিখ, ক্লাস, সিট
বাস টিকিটরুট, কোচের ধরন, সিট নম্বর
পাসপোর্ট প্রসেসিংঅ্যাপ্লিকেশন, জমার তারিখ, কবে পাওয়ার কথা
অন্যান্য সার্ভিসএর বাইরে আর যা কিছু বিক্রি করেন
ফিচার

১০টা মডিউল। যেটা দরকার সেটা দেখুন।

নিচের সবগুলো ফিচার সফটওয়্যারে এখনই আছে, কাজ করছে। যেকোনো মডিউলে ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন।

ইনকোয়ারি থেকে রেগুলার কাস্টমার

সেলস CRM

প্রথম ফোন থেকে বুকিং পর্যন্ত প্রতিটা ইনকোয়ারির খবর রাখুন। কোন কাস্টমার কেন চলে গেল, সেটাও জানতে পারবেন।

  • লিড এন্ট্রি অফিসে আসা, ফোন, WhatsApp, Facebook, ওয়েবসাইট, রেফারেন্স, এজেন্ট। যেখান থেকেই আসুক।
  • ১০টা স্ট্যাটাস নতুন, কথা হয়েছে, কোটেশন দেওয়া, দরদাম চলছে, ফলো-আপ, কনফার্ম, বুকিং হয়েছে, হারানো, বাতিল।
  • লিড স্কোর কোন কাস্টমার HOT, কোনটা WARM, কোনটা COLD। ১০০-তে স্কোর, আপনার নিয়মে।
  • ফলো-আপ রিমাইন্ডার আজকে কাকে ফোন করতে হবে, কার ফলো-আপ বাকি পড়ে গেছে। সব এক লিস্টে।
  • কথাবার্তার রেকর্ড কল, WhatsApp, ইমেইল, মিটিং, নোট। সব ওই কাস্টমারের নামে জমা থাকে।
  • পাইপলাইন বোর্ড কার্ড টেনে ধাপ বদলান। বুকিং, পেমেন্ট আর কমপ্লিট ধাপ হিসাবের সাথে নিজে থেকেই মিলে যায়।
  • হারানো লিড কেন হারালেন সেটা লিখে রাখুন। পরে চাইলে আবার চালু করা যায়।
  • কাস্টমার ৩৬০ প্রোফাইল, টাকা-পয়সা, আগের ট্রিপ, ডকুমেন্ট, লিড, অভিযোগ। এক পেজে সব।
ভার্সন থাকে, এক ক্লিকে বুকিং

কোটেশন

টিকিট, হোটেল, ভিসা একসাথে কোটেশন বানান। দরদাম হলে নতুন ভার্সন। কাস্টমার রাজি হলে এক ক্লিকে বুকিং।

  • একসাথে অনেক সার্ভিস টিকিট + হোটেল + ভিসা + ট্রান্সফার + ইনস্যুরেন্স, এক কোটেশনেই।
  • লাভ দেখতে দেখতে খরচ, দাম, ডিসকাউন্ট, ট্যাক্স, কমিশন। টাইপ করার সাথে সাথে লাভ কত দেখা যায়।
  • ভার্সন হিস্ট্রি V1, V2, V3 সব থাকে। কে কখন দাম বদলেছে, সব রেকর্ডে।
  • স্ট্যাটাস ড্রাফট, পাঠানো, দেখেছে, দরদাম, অ্যাপ্রুভড, রিজেক্টেড, মেয়াদ শেষ, বুকিং হয়েছে।
  • মেয়াদ শেষের রিমাইন্ডার কোটেশনের মেয়াদ শেষ হওয়ার আগে সফটওয়্যার নিজেই মনে করিয়ে দেবে।
  • এক ক্লিকে বুকিং অ্যাপ্রুভ হওয়া কোটেশন সরাসরি বুকিং আর ইনভয়েস হয়ে যায়। আবার টাইপ করতে হয় না।
রোজকার কাজ

বুকিং ও অপারেশন

কী বুকিং হয়েছে, কার কী কাগজ বাকি, এই সপ্তাহে কারা যাচ্ছেন। সব এক নজরে।

  • বুকিং রেকর্ড বুকিং নম্বর, PNR, টিকিট নম্বর, সাপ্লায়ার, রুট, যাওয়া-আসার তারিখ।
  • বিক্রি আর কেনা একসাথে কাস্টমারের ইনভয়েস আর সাপ্লায়ারের বিল। একই বুকিংয়ে দুটোই।
  • যাত্রার আগের চেকলিস্ট পাসপোর্ট, টিকিট, ভিসা, ইনস্যুরেন্স। সব টিক না পড়লে বুকিং রেডি দেখাবে না।
  • কারা যাচ্ছেন আজ, ৩ দিন, ৭ দিন, ১৫ দিন, ৩০ দিনের মধ্যে কে কে যাচ্ছেন।
  • যাত্রীর তথ্য এক কাস্টমারের অনেক যাত্রী। প্রত্যেকের পাসপোর্ট, জন্মতারিখ, আগের ট্রিপ।
  • পাসপোর্ট মেয়াদের অ্যালার্ট মেয়াদ শেষের ৯০, ৬০, ৩০, ১৫ আর ৭ দিন আগে জানিয়ে দেবে।
  • রিফান্ড ও ক্যান্সেল কাস্টমারকে রিফান্ড, সাপ্লায়ার থেকে রিফান্ড। দুটোই হিসাবে ঢোকে। আপনার ক্যান্সেল ফি আলাদা থাকে।
৯ ধাপে ট্র্যাকিং

ভিসা প্রসেসিং

কোন ফাইল কোন ধাপে আছে। কাগজ জমা, এম্বাসিতে, অ্যাপ্রুভড, ডেলিভারি। সব ট্র্যাক করুন, কোনো পাসপোর্ট হারাবে না।

  • অ্যাপ্লিকেশনের রেকর্ড দেশ, ভিসার ধরন, এন্ট্রি টাইপ, সাপ্লায়ার, জমার তারিখ, কবে পাওয়ার কথা।
  • স্ট্যাটাস ধাপে ধাপে কাগজ লাগবে, জমা হয়েছে, প্রসেসিং, অ্যাপ্রুভড, রিজেক্টেড, ডেলিভারি। আরও আছে।
  • খরচ আর দাম এম্বাসি ফি, এজেন্ট খরচ আর কাস্টমার থেকে কত নিলেন। পাশাপাশি।
  • হিসাবের সাথে যুক্ত ভিসার বিক্রি আর সাপ্লায়ারের বিল সরাসরি হিসাবে যায়।
  • দেরি হওয়া ফাইল কোন ফাইলের তারিখ পার হয়ে গেছে, আলাদা করে দেখা যায়।
সব গোপন থাকে

ডকুমেন্ট ও সিকিউরিটি

পাসপোর্ট, NID, এগুলো কাস্টমারের ব্যক্তিগত কাগজ। যার দেখার অনুমতি আছে, শুধু সে-ই দেখতে পাবে।

  • ডকুমেন্ট ভল্ট পাসপোর্ট, NID, ছবি, ভিসা, টিকিট, ভাউচার, ইনস্যুরেন্স। কাস্টমার আর যাত্রী অনুযায়ী সাজানো।
  • মেয়াদ ট্র্যাকিং প্রতিটা কাগজের ইস্যু আর মেয়াদ শেষের তারিখ।
  • সেফ ডাউনলোড লিংক আন্দাজ করে কেউ ফাইল খুলতে পারবে না।
  • পুরোনো ভার্সন ফাইল বদলালে আগেরটাও রেকর্ডে থাকে।
  • অডিট লগ কে কখন কী বদলেছে, আগে কী ছিল। সব লেখা থাকে।
হিসাব নিজে থেকেই হয়

অ্যাকাউন্টিং

আলাদা হিসাবের সফটওয়্যার লাগবে না। বিক্রি, কেনা, পেমেন্ট, সব এখানেই, একটাই খাতায়।

  • অটো জার্নাল প্রতিটা বিক্রি, কেনা, পেমেন্ট, রিটার্ন নিজে থেকেই হিসাবে পোস্ট হয়।
  • ট্রাভেল অ্যাকাউন্ট ট্রাভেল সার্ভিস রেভিনিউ, ট্রাভেল সার্ভিস কস্ট, কমিশন পেয়েবল। চার্ট অব অ্যাকাউন্টসে আগে থেকেই সেট করা।
  • সব রিপোর্ট লাভ-ক্ষতি, ব্যালান্স শিট, ক্যাশ ফ্লো, ট্রায়াল ব্যালান্স, ডে বুক।
  • কাস্টমার ও সাপ্লায়ার লেজার কার কত বাকি, কে কত দিয়েছে, অ্যাডভান্স, রিফান্ড। সব লেজারে।
  • সঠিক লাভের হিসাব টিকিটের খরচ ধরা হয় বিক্রির সময়, কেনার সময় না। তাই লাভের হিসাব ঠিক থাকে।
  • ক্যাশিয়ার অনুযায়ী ক্যাশ প্রতিটা ক্যাশিয়ারের আলাদা ক্যাশ রেজিস্টার।
  • মাল্টি কারেন্সি প্রতিটা বুকিংয়ে কারেন্সি আর এক্সচেঞ্জ রেট সেভ থাকে।
ট্রাভেল এজেন্সির মতো প্রিন্ট

ইনভয়েস ও ভাউচার

কাস্টমারের হাতে যে কাগজ যাবে। ইনভয়েস, ভাউচার, কনফার্মেশন। সব প্রফেশনাল ফরম্যাটে।

  • ট্রাভেল ইনভয়েস যাত্রীর নাম, PNR, এয়ারলাইন, ফ্লাইট, রুট, তারিখ। সব ইনভয়েসে ছাপা থাকে।
  • আপনার লোগো ও লেটারহেড আপনার লোগো, রং, শর্তাবলি। প্রিন্ট আর PDF দুটোতেই।
  • বুকিং কনফার্মেশন প্রতিটা কনফার্ম বুকিংয়ের জন্য আলাদা কনফার্মেশন লেটার।
  • হোটেল ভাউচার হোটেলের নাম, রুম, কত রাত, কতজন। কাস্টমারকে দেওয়ার মতো করে।
  • ভিসা ও রিফান্ড রসিদ টাকা নেওয়া বা ফেরত দেওয়া, প্রতিটার প্রিন্ট করা রসিদ।
  • অনলাইন ইনভয়েস লিংক ইনভয়েস বা কোটেশন লিংক দিয়ে পাঠান। চাইলে অনলাইন পেমেন্টও নিতে পারবেন।
CSV · Excel · PDF

রিপোর্ট

কোন সার্ভিসে কত লাভ, কোন স্টাফ কত বিক্রি করল, কার কত বাকি। সব রিপোর্টে। প্রতিটা সংখ্যায় ক্লিক করলে পেছনের হিসাব দেখা যায়।

  • ট্রাভেল রিপোর্ট বিক্রি, কেনা, বুকিং অনুযায়ী লাভ। সার্ভিস, কাস্টমার, সাপ্লায়ার, যাত্রী, এজেন্ট ধরে।
  • সার্ভিস রিপোর্ট সামারি, লেজার, মুভমেন্ট, অবিক্রীত, লাভজনকতা।
  • CRM রিপোর্ট কত লিড বুকিং হলো, কেন হারালেন, কোন সোর্স থেকে বেশি কাস্টমার আসে, স্টাফের পারফরম্যান্স।
  • টাকার রিপোর্ট বিক্রি, কেনা, বাকি, আদায়, ক্যাশ রেজিস্টার, খরচ।
  • এক্সপোর্ট ও প্রিন্ট যেকোনো রিপোর্ট CSV, Excel বা PDF-এ নামান।
নিয়ম একবার সেট করুন

অটোমেশন ও কাস্টমার কেয়ার

রিমাইন্ডার, টাস্ক, ফিডব্যাক। যেগুলো মনে রাখতে গিয়ে ভুল হয়, সেগুলো সফটওয়্যার নিজেই করবে।

  • অটোমেশন রুল কোটেশন পাঠালে, পাসপোর্টের মেয়াদ কাছে এলে, ট্রিপের তারিখ কাছে এলে কী হবে। একবার সেট করে দিন।
  • টাস্ক ফোন করা, টাকা তোলা, পাসপোর্ট নেওয়া, ভিসা জমা, ভাউচার পাঠানো। কাকে, কবের মধ্যে।
  • নোটিফিকেশন সফটওয়্যারের বেল আইকনে সব নোটিফিকেশন একসাথে।
  • অভিযোগ কাস্টমারের অভিযোগ খোলা থেকে সমাধান পর্যন্ত ট্র্যাক। কত সময় লাগল সেটাও।
  • ফিডব্যাক ট্রিপের পর সার্ভিস, স্টাফ আর সাপ্লায়ারের রেটিং নিন।
  • লয়্যালটি ও রেফারেল ব্রোঞ্জ থেকে প্ল্যাটিনাম কাস্টমার। যে কাস্টমার নতুন কাস্টমার আনে, তার জন্য রিওয়ার্ড।
যার যতটুকু দরকার

স্টাফ ও ব্রাঞ্চ

একাধিক ব্রাঞ্চ, অনেক স্টাফ। কে কী দেখবে, কী করতে পারবে, আপনি ঠিক করে দেবেন।

  • একাধিক ব্রাঞ্চ প্রতিটা ব্রাঞ্চের নিজের কাজ। মালিক বা ম্যানেজার সব ব্রাঞ্চ দেখতে পাবেন।
  • রোল ও পারমিশন কোন স্টাফ কোন পেজ দেখবে, কী এডিট করতে পারবে। সব আলাদা করে সেট করা যায়।
  • ব্রাঞ্চ রেস্ট্রিকশন ব্রাঞ্চের স্টাফ শুধু নিজের ব্রাঞ্চের ডেটা দেখবে।
  • কর্পোরেট অ্যাপ্রুভাল কোম্পানির বুকিংয়ে একাধিক ধাপে অ্যাপ্রুভাল নেওয়া যায়।
  • স্টাফ পারফরম্যান্স কে কত লিড আনল, কত বুকিং করল, কত টাকা তুলল। স্টাফ অনুযায়ী রিপোর্ট।
  • ডিলিট প্রোটেকশন একসাথে অনেক ডেটা মুছতে অ্যাডমিন পাসওয়ার্ড লাগে।
একটা বুকিং যেভাবে হয়

ইনকোয়ারি থেকে ট্রিপ শেষ, ৬টা ধাপে।

প্রথম ৩টা ধাপ আপনি হাতে বদলাতে পারবেন। শেষ ৩টা ধাপ ইনভয়েস আর পেমেন্ট থেকে নিজে থেকেই আসে। তাই পাইপলাইন আর টাকার হিসাবে কখনো গরমিল হবে না।

01

ইনকোয়ারি

কাস্টমার ফোন দিল বা অফিসে এল। কয়েক সেকেন্ডে এন্ট্রি।

02

কোটেশন

একসাথে অনেক সার্ভিস। দরদাম হলে নতুন ভার্সন।

03

ফলো-আপ

কল লেখা থাকে, পরের ফলো-আপের তারিখ সেট থাকে।

04

বুকিং

ইনভয়েস তৈরি হয়, হিসাবে ঢুকে যায়।

হিসাব থেকে অটো
05

পেমেন্ট

কাস্টমারের লেজারে জমা পড়ে।

হিসাব থেকে অটো
06

কমপ্লিট

ট্রিপ শেষ, হিসাব মেলানো, পরের বারের জন্য রেডি।

হিসাব থেকে অটো
একটাই খাতা

আপনি বিক্রি করবেন, হিসাব নিজে থেকেই হবে।

প্রতিটা বুকিং একটা ইনভয়েস, প্রতিটা সাপ্লায়ারের বিল একটা কেনা। আলাদা কোনো হিসাবের খাতা নেই, মাস শেষে মেলানোর ঝামেলা নেই। টিকিটে কত লাভ হলো, বিক্রির সাথে সাথেই দেখতে পাবেন।

  • কাস্টমারের বাকি, সাপ্লায়ারের বাকি, আদায়। সব লেজারে, এক জায়গায়।
  • টিকিটের খরচ ধরা হয় যখন টিকিটটা বিক্রি হয়। তাই লাভ-ক্ষতির হিসাব ঠিক থাকে।
  • ট্রাভেল সার্ভিস রেভিনিউ, ট্রাভেল সার্ভিস কস্ট, কমিশন পেয়েবল। চার্ট অব অ্যাকাউন্টসে সেট করা।
  • রিফান্ড আর ক্যান্সেল হলে সেলস রিটার্ন আর পারচেজ রিটার্ন দিয়ে হিসাব ঠিক হয়ে যায়। ক্যান্সেল ফি আপনার থাকে।
  • লাভ-ক্ষতি, ব্যালান্স শিট, ক্যাশ ফ্লো, ট্রায়াল ব্যালান্স, ডে বুক। সবসময় আপ-টু-ডেট।
বুকিং BK-2026-0048 · ঢাকা → জেদ্দা 24 Aug
কাস্টমারের কাছে বিক্রি60,000
এয়ারলাইনের খরচ50,000
এই বুকিংয়ে লাভ10,000
জমা পড়েছে কাস্টমার লেজার20,000
কাস্টমারের বাকি40,000
সাপ্লায়ারকে দিতে হবে সাপ্লায়ার লেজার25,000
অটো পোস্ট হয়েছে
4140 Travel Service RevenueCr 60,000
5140 Travel Service CostDr 50,000
প্ল্যাটফর্ম

আপনার এজেন্সির জন্য আলাদা অ্যাকাউন্ট।

রেজিস্টার করলেই আপনার এজেন্সির নিজের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। নিজের ব্রাঞ্চ, স্টাফ, কারেন্সি, সেটিংস সহ। কিছু ইনস্টল করতে হবে না, সার্ভার নিয়ে ভাবতে হবে না।

কয়েক মিনিটেই চালু

রেজিস্টারের সময় ব্যবসার ধরনে “ট্রাভেল এজেন্সি” বাছলেই ট্রাভেল ফিচারগুলো চালু হয়ে যাবে। সার্ভিস আর স্টাফ যোগ করুন, সেদিন থেকেই কাজ শুরু।

1 এজেন্সি রেজিস্টার করুন, ব্যবসার ধরনে বাছুন “ট্রাভেল এজেন্সি / ট্যুরস অ্যান্ড ট্রাভেলস”
2 ব্রাঞ্চ, স্টাফ আর তাদের রোল যোগ করুন
3 সার্ভিস, সাপ্লায়ার আর কারেন্সি সেট করুন
4 ইনকোয়ারি নিন, কোটেশন দিন, বুকিং করুন, ভাউচার প্রিন্ট করুন

যত খুশি ব্রাঞ্চ ও স্টাফ

প্রতিটা ব্রাঞ্চের আলাদা বুকিং আর ক্যাশ। মালিক সব দেখবেন, ব্রাঞ্চের স্টাফ শুধু নিজের ব্রাঞ্চ।

মাল্টি কারেন্সি

কাস্টমারের কাছে টাকায় বিক্রি, সাপ্লায়ারকে ডলার বা রিয়ালে পেমেন্ট। প্রতিটা বুকিংয়ে রেট সেভ থাকে।

সিকিউর, অডিট লগসহ

প্রতিটা পেজে রোল অনুযায়ী পারমিশন, সেফ ডকুমেন্ট ভল্ট, আর কে কী বদলেছে তার লগ।

যেকোনো ডিভাইসে

অফিসে ডেস্কটপ, বাইরে মোবাইল বা ট্যাব। একই ডেটা, কোনো অ্যাপ ইনস্টল লাগে না।

কী বদলাবে

এক্সেল আর WhatsApp থেকে একটা সিস্টেমে।

এখন যেভাবে চলে

  • ইনকোয়ারি WhatsApp-এ পড়ে থাকে। কেউ রিপ্লাই দিতে ভুলে গেলে কাস্টমার চলে যায়।
  • কোটেশন Word-এ বারবার টাইপ। কাস্টমার কোন ভার্সন দেখেছিল কেউ মনে রাখে না।
  • PNR এক এক্সেলে, পাসপোর্ট আরেকটায়, সাপ্লায়ারের বিল আরেকটায়।
  • কোন বুকিংয়ে কত লাভ হলো, মাস শেষে হিসাব করতে বসতে হয়।
  • টিকিট ক্যান্সেল মানে হাতে হাতে রিফান্ড আর সাপ্লায়ারের সাথে ঝামেলা।

Travel Pro-এ

  • প্রতিটা ইনকোয়ারির দায়িত্বে একজন স্টাফ, একটা স্কোর, আর পরের ফলো-আপের তারিখ।
  • কোটেশনের সব ভার্সন থাকে। এক ক্লিকে বুকিং।
  • বুকিং, যাত্রী, ডকুমেন্ট, ইনভয়েস, সাপ্লায়ারের বিল। সব এক রেকর্ডে।
  • ইনভয়েস সেভ করার সাথে সাথে লাভ দেখা যায়।
  • ক্যান্সেল করলে দুই দিকের হিসাব নিজে থেকেই ঠিক হয়। ফি আপনার থাকে।
সব ফিচার একসাথে

পুরো ফিচার লিস্ট। 86টা

মেনুতে যেভাবে সাজানো আছে সেভাবেই। বিক্রি, কেনা, লেজার আর রিপোর্ট আসে একটা প্রমাণিত POS সিস্টেম থেকে। ট্রাভেল আর CRM ফিচার তার উপরে তৈরি।

CRM

  • CRM ড্যাশবোর্ড
  • লিড ও ইনকোয়ারি
  • লিডের সোর্স
  • লিড স্কোর
  • স্ট্যাটাস লগ
  • ফলো-আপ
  • কথাবার্তার রেকর্ড
  • পাইপলাইন বোর্ড
  • হারানোর কারণ
  • লিড আবার চালু
  • কাস্টমার ৩৬০
  • যাত্রী ৩৬০
  • গ্লোবাল সার্চ
  • কাস্টমার সেগমেন্ট
  • পুরোনো কাস্টমার ফেরানো

বিক্রি

  • কোটেশন
  • কোটেশন ভার্সন
  • কোটেশন থেকে বুকিং
  • বুকিং
  • টিকিট বুকিং
  • হোটেল বুকিং
  • ভিসা বুকিং
  • ট্যুর বুকিং
  • সাপ্লায়ারের পেন্ডিং বুকিং
  • বিক্রির সাথে কেনা যুক্ত
  • ট্রাভেল সেলস
  • ট্রাভেল পারচেজ
  • রিফান্ড ও ক্যান্সেল
  • ক্যান্সেল ফি

অপারেশন

  • যাত্রীর তথ্য
  • পাসপোর্ট অ্যালার্ট
  • যাত্রার আগের চেকলিস্ট
  • কারা যাচ্ছেন
  • ভিসা অ্যাপ্লিকেশন
  • ভিসা স্ট্যাটাস ট্র্যাকিং
  • ডকুমেন্ট ভল্ট
  • ডকুমেন্টের মেয়াদ
  • সেফ ডাউনলোড
  • টাস্ক
  • অভিযোগ
  • ফিডব্যাক
  • যোগাযোগের লগ

টাকা-পয়সা

  • কাস্টমার ও সাপ্লায়ার
  • বিক্রি ও ইনভয়েস
  • কেনা
  • পেমেন্ট ও রসিদ
  • কাস্টমার লেজার
  • সাপ্লায়ার লেজার
  • বাকি আদায়
  • ক্যাশ রেজিস্টার
  • খরচ
  • অটো জার্নাল
  • চার্ট অব অ্যাকাউন্টস
  • লাভ-ক্ষতি
  • ব্যালান্স শিট
  • ক্যাশ ফ্লো
  • ট্রায়াল ব্যালান্স
  • ডে বুক
  • মাল্টি কারেন্সি

ডকুমেন্ট

  • ট্রাভেল ইনভয়েস
  • বুকিং কনফার্মেশন
  • হোটেল ভাউচার
  • ভিসা রসিদ
  • রিফান্ড রসিদ
  • অনলাইন ইনভয়েস লিংক
  • PDF ও প্রিন্ট
  • লেটারহেড ও শর্তাবলি
  • ইনভয়েসে বারকোড

গ্রোথ

  • লয়্যালটি টিয়ার
  • রেফারেল
  • অটোমেশন রুল
  • নোটিফিকেশন
  • SMS ও ইমেইল টেমপ্লেট
  • কর্পোরেট অ্যাকাউন্ট
  • অ্যাপ্রুভাল ধাপ
  • এজেন্ট কমিশন
  • সাপ্লায়ার কমিশন

কন্ট্রোল

  • একাধিক ব্রাঞ্চ
  • যত খুশি স্টাফ
  • রোল ও পারমিশন
  • ব্রাঞ্চ রেস্ট্রিকশন
  • অডিট লগ
  • অ্যাক্টিভিটি লগ
  • ডিলিট প্রোটেকশন
  • ব্যাকআপ
  • যেকোনো ব্রাউজার ও ডিভাইস
সাধারণ প্রশ্ন

যে প্রশ্নগুলো সবাই করেন।

আলাদা অ্যাকাউন্টিং সফটওয়্যার লাগবে?

না। প্রতিটা বুকিং একটা ইনভয়েস, প্রতিটা সাপ্লায়ারের বিল একটা কেনা। সব একই খাতায়। মাস শেষে আলাদা করে কিছু মেলাতে হবে না।

একাধিক ব্রাঞ্চ চালানো যাবে?

যাবে। প্রতিটা ব্রাঞ্চ নিজের বুকিং আর ক্যাশ নিয়ে কাজ করবে, মালিক সব ব্রাঞ্চ একসাথে দেখবেন। চাইলে ব্রাঞ্চের স্টাফকে শুধু নিজের ব্রাঞ্চে সীমাবদ্ধ রাখা যায়।

বুকিং ক্যান্সেল হলে কী হবে?

কাস্টমারের রিফান্ড ইনভয়েসের বিপরীতে সেলস রিটার্ন হিসেবে যাবে, সাপ্লায়ারের রিফান্ড পারচেজ রিটার্ন হিসেবে। যেটুকু ফেরত দিলেন না, সেটাই আপনার ক্যান্সেল ফি। টাকা ফেরত যায় সাধারণ পেমেন্টের মতোই।

পাইপলাইন আর হিসাবে গরমিল হতে পারে?

না। বুকিং, পেমেন্ট আর কমপ্লিট ধাপ আসল ইনভয়েস আর পেমেন্ট থেকে অটো আসে। শুধু আগের ধাপগুলো হাতে বদলানো যায়।

পাসপোর্টের কপি কোথায় থাকে?

সিকিউর ডকুমেন্ট ভল্টে। পারমিশন ছাড়া কেউ খুলতে পারবে না, লিংক আন্দাজ করেও না। ফাইল বদলালে আগেরটাও থাকে।

কিছু ইনস্টল করতে হবে?

না। ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব বা মোবাইলের ব্রাউজারেই চলে। রেজিস্টার করুন, ব্রাঞ্চ আর স্টাফ যোগ করুন, কাজ শুরু করুন।

আজই শুরু করুন।

অ্যাকাউন্ট খুলুন, ব্রাঞ্চ যোগ করুন, সার্ভিস সেট করুন। এক ঘণ্টার মধ্যেই প্রথম ইনকোয়ারি এন্ট্রি দিতে পারবেন।